News Flash

  • Home
  • দিনের খবর
  • চালসায় লক্ষাধিক টাকার চোরাই শাল কাঠ বাজেয়াপ্ত, ধৃত ১
Image

চালসায় লক্ষাধিক টাকার চোরাই শাল কাঠ বাজেয়াপ্ত, ধৃত ১

চালসা, ২৮ নভেম্বর (হি.স.) : লক্ষাধিক টাকার চোরাই শাল কাঠ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি বনবিভাগের চালসা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোটগাড়ি সমেত প্রায় দেড় লক্ষ টাকার চোরাই শাল কাঠ বাজেয়াপ্ত করে ।

জানা গেছে, সোমবার গভীর রাতে চালসা রেঞ্জের বনকর্মীদের কাছে খবর আসে একটি ছোট গাড়িতে করে শাল কাঠ পাচার করার পরিকল্পনা হয়েছে। সেই মতো সোমবার রাতে নাগরাকাটার পানঝোরা এলাকায় বনকর্মীদের একটি দল ওঁতপেতে বসেছিল। সেই সময় বনকর্মীরা দেখতে পায় একটি ছোটগাড়ি দ্রুতগতিতে নাগরাকাটা থেকে চালসার দিকে আসছিল। এরপরই সন্দেহজনক ওই গাড়িটির পিছু ধাওয়া করে বনকর্মীরা। তবে বনর্কামীদের ধাওয়া বুঝে কাঠ মাফিয়ারা গাড়িটিকে পানঝোরা এলাকায় দাড় করিয়ে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে গাড়ির পিছনে ধানের বস্তার আড়ালে চোরাই শাল কাঠ উদ্ধার হয়। রাতেই কাঠ সহ ছোটগাড়িটি নিয়ে যাওয়া হয় চালসা রেঞ্জ অফিসে। ধৃতকে রাতে মেটেলি থানায় নিয়ে যাওয়া হয়। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, মঙ্গলবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। এই ধরনের অভিযান চলতেই থাকবে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top