News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে দলিত বৃদ্ধার জমি দখলের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা
Image

মধ্যপ্রদেশে দলিত বৃদ্ধার জমি দখলের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা

রাজগড়, ২৮ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড়ে দলিত বৃদ্ধার জমি দখলের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বোদা থানা এলাকার তাজপুরা গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী এক দলিত মহিলা গ্রামের চারজনের বিরুদ্ধে জোরজুলুম করে জমি দখলের অভিযোগ করেছেন। মঙ্গলবার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এসসিএসটি আইন–সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, তাজপুরা গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী নারায়ণিবাই জানান, গ্রামের বাসিন্দা কালুরাম, মোহন, ঘিসলাল ডাঙ্গি ও তার ভাই জগদীশ, জোর খাটিয়ে তাঁর জমি দখল করে নিয়েছে। গত পাঁচ মাস তারা তাঁকে উত্যক্ত করছে। পুলিশ ৪৪৭ ধারা এবং এসসিএসটি আইনের অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top