News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে টাওয়ারে উঠল জনতা, বক্তৃতা থামিয়ে নেমে আসার অনুরোধ মোদীর
Image

প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে টাওয়ারে উঠল জনতা, বক্তৃতা থামিয়ে নেমে আসার অনুরোধ মোদীর

হায়দরাবাদ, ২৭ নভেম্বর (হি. স.) : আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে তেলেঙ্গানায় ভোটের প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে টাওয়ারে উঠে পড়লেন বেশ কয়েকজন। বিপজ্জনক অবস্থায় তাঁদের দেখতে পেয়েই বক্তৃতা থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী । বললেন, “আপনারা কেউ পড়ে গেলে খুব দুঃখ পাব।”

তেলেঙ্গানার নির্মলে প্রচার করতে গিয়েছেন মোদী। ভিড়ে ঠাসা জনসভায় মঞ্চে থাকা প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছিলেন না অনেকেই। ভালো করে মোদীকে দেখার জন্য উঠে পড়েন আশাপাশের টাওয়ারে। ভাষণ চলাকালীন মঞ্চ থেকে তা দেখতে পেয়েই থেমে যান মোদী। উপস্থিত জনতাকে সতর্ক করে অনুরোধ জানান, যারা টাওয়ারে উঠেছেন তাঁরা যেন নেমে পড়েন।
মঞ্চ থেকেই মাইকে বলেন, “এখানে খুব ভিড়, বুঝতে পারছি আমাকে দেখতে না পেয়ে আপনাদের খারাপ লাগছে। কিন্তু দয়া করে নেমে আসুন। কেউ পড়ে গেলে আমার খুব খারাপ লাগবে। আপনাদের ভালোবাসা আমি খুবই উপভোগ করি। কিন্তু আপনারা নেমে আসুন। আমাকে দেখতে না পেলেও আমার কথা ঠিক আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।”
যদিও এই প্রথমবার নয়। মোদীর সভা চলাকালীন তেলেঙ্গানাতেই বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিলেন এক তরুণী। তবে মোদীকে দেখতে নয়, প্রধানমন্ত্রীর কাছে নিজের অভাব-অভিযোগের কথা জানাতে কাণ্ডটি ঘটান ওই তরুণী। সেবারও ওই তরুণীকে নেমে আসতে অনুরোধ করেন মোদি। রীতিমতো বাবা-বাছা করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। পরে সভার নিরাপত্তারক্ষীরা ওই তরুণীকে নামিয়ে আনেন।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top