News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা-সেকেন্দ্রাবাদের মধ্যে স্পেশাল ট্রেন পরিষেবার মেয়াদ বৃদ্ধি, উপকৃত হবেন  যাত্রীরা
Image

আগরতলা-সেকেন্দ্রাবাদের মধ্যে স্পেশাল ট্রেন পরিষেবার মেয়াদ বৃদ্ধি, উপকৃত হবেন  যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আগরতলা ও সেকেন্দ্রাবাদের মধ্যে স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ উভয় দিক থেকে বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এই স্পেশাল ট্রেনটি নিজের পরিষেবার বিদ্যমান দিন, সময়সূচি ও গঠনের সাথে চলাচল করবে। এর ফলে এই রুটের অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন বলে ধারনা করা হচ্ছে।

 ০৭০৩০নং, (সেকেন্দ্রাবাদ-আগরতলা) স্পেশাল ট্রেনটির পরিষেবা ০৪ ডিসেম্বর, ২০২৩ থেকে ২৯ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার করে অব্যাহত থাকবে। ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে প্রত্যেক সোমবার ১৬.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে বৃহস্পতিবার ০৩.১০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে।

একইভাবে, ০৭০২৯নং, (আগরতলা-সেকেন্দ্রাবাদ) স্পেশাল ট্রেনটির পরিষেবা ০৮ ডিসেম্বর, ২০২৩ থেকে ০২ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে চলার জন্য সম্প্রসারণ করা হবে। ট্রেনটি আগরতলা থেকে প্রত্যেক শুক্রবার ০৬.২০ ঘণ্টায় রওনা দিয়ে রবিবার ১৬.১৫ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ পৌঁছবে।

এই স্পেশাল ট্রেনটি উভয় পথে যাত্রার সময় বিজয়ওয়াড়া জং., বিজিয়ানগরম জং., খুরদা রোড জং., ভুবনেশ্বর, খড়গপুর জং., মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ বঙাইগাঁও, নিউ হাফলং, বদরপুর জং., নিউ করিমগঞ্জ এবং আশ্বাসা স্টেশন হয়ে চলাচল করবে বলে জানানো হয়েছে।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ৬ কেজির বেশি গাঁজাসহ যুবক আটক

চড়িলাম , ২২ এপ্রিল: বুধবার দুপুর আনুমানিক ২টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে…

ByByReshmi Debnath Apr 22, 2026

চড়িলাম পেট্রোল পাম্পের কাছে ট্রিপার উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

চড়িলাম, ২২ এপ্রিল: চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেল।…

ByByReshmi Debnath Apr 22, 2026

বক্সনগরের দয়ালপাড়ায় বিজেপি নেত্রীর বাড়িতে ভাঙচুর, তীব্র রাজনৈতিক চাপানউতোর

আগরতলা, ২২ এপ্রিল : বক্সনগর বিধানসভার দয়ালপাড়া এডিসি ভিলেজে বিজেপি নেত্রী মহামায়া রানী দেববর্মার বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

এডিসি ফল ঘোষণার পর শিলাছড়িতে উত্তেজনা, আক্রান্ত বিজেপি কর্মীরা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজীব

আগরতলা, ২২ এপ্রিল : এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর দক্ষিণ ত্রিপুরার ২৮ শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রে মথা কর্মীদের হামলার…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top