News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Image

স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): দাম্পত্য কলহের জেরে স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, বাগুইআটি থানার কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা সঞ্জীব দে। তাঁর স্ত্রী মাধু দে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। সেই কারণে প্রায় সাত মাস ধরে বাপের বাড়িতে ছিলেন মাধু।

সোমবার দুপুরে স্ত্রীকে বাড়িতে ডেকে পাঠান সঞ্জীব। অভিযোগ, মহিলা যাওয়ার পরই তাঁর মুখে অ্যাসিড ছোঁড়েন সঞ্জীব। স্বাভাবিকভাবেই আর্তনাদ শুরু করেন তিনি। শুনতে পেয়ে ছুটে যান প্রতিবেশীরা।

তড়িঘড়ি স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সঞ্জীব দে-কে আটক করে।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব। তাঁর দাবি, তিনি স্ত্রীর উপর অ্যাসিড হামলা করেননি। ঘটনাচক্রে অ্যাসিড গায়ে পড়ে গিয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন সঞ্জীব নিজেও। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top