News Flash

  • Home
  • দেশ
  • ঐতিহ্য ও পরম্পরাকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসেছে : প্রধানমন্ত্রী মোদী
Image

ঐতিহ্য ও পরম্পরাকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসেছে : প্রধানমন্ত্রী মোদী

হায়দরাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): আমাদের ঐতিহ্য ও পরম্পরাকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসেছে। রবিবার তেলেঙ্গানার কানহা শান্তি ভনম-এ একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এক্ষেত্রে শ্রী রাম চন্দ্র মিশন ও এর অনুসারীরা বিরাট ভূমিকা পালন করে। উন্নত ভারত গড়ার জন্য আমাদের ৪টি স্তম্ভের উপর মনোনিবেশ করতে হবে। আমি সেগুলিকে বলি ”অমৃত স্তম্ভ”। এগুলো হলো নারী শক্তি, যুবশক্তি, জনশক্তি ও উদ্যোগের শক্তি।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনারাও আমাদের সমৃদ্ধ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে একটি সমৃদ্ধ ভারত গড়তে অবদান রাখছেন। শুধু সম্পদ দিয়েই সমৃদ্ধি আসে না, সাংস্কৃতিক উন্নতির সমান গুরুত্ব রয়েছে। বর্তমান ভারত অর্থনৈতিক, কৌশলগত, সাংস্কৃতিক এবং প্রতিটি উপায়ে নবজাগরণের একটি পর্যায়ে প্রবেশ করছে।” মোদী বলেছেন, “মানবতার জন্য কমলেশ জি (কমলেশ ডি. প্যাটেল) যে কাজ করেছেন তা বিস্ময়কর। তাঁর অবদানকে পদ্ম পুরস্কারে সম্মানিত করার সৌভাগ্য হয়েছিল আমাদের সরকারের।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top