News Flash

  • Home
  • খেলা
  • ইউনাইটেড ফ্রেন্ডস-এর পরিচালন কমিটি পুনর্গঠিত
Image

ইউনাইটেড ফ্রেন্ডস-এর পরিচালন কমিটি পুনর্গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। ত্রিপুরার ঐতিহ্যবাহী ক্লাব ইউনাইটেড ফ্রেন্ডস এর ত্রিবার্ষিক সাধারণ সভা আজ, রবিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আগামী তিন বছরের জন্য নির্বাচনের মাধ্যমে ইউনাইটেড ফ্রেন্ডস এর পরিচালন কমিটি পুনর্গঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুবল কুমার দে। সহ-সভাপতি অর্ধেন্দু বণিক ও ডা: উৎপল চন্দ নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মানিক দেব। জয়েন্ট সেক্রেটারি হিসেবে দুজন, ডা: রণবীর রায় ও প্রসেনজিৎ পোদ্দার এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামল দে। এছাড়া, এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসেবে চন্দন সেন, তিমির চন্দ, ডা: দীপ দত্ত ও লাল বাবু সিং নির্বাচিত হয়েছেন। নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউনাইটেড ফ্রেন্ডস-এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top