News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বহিঃ রাজ্যে পাচারের পথে আটক লক্ষাধিক টাকার শুকনো গাঁজা
Image

বহিঃ রাজ্যে পাচারের পথে আটক লক্ষাধিক টাকার শুকনো গাঁজা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৬ নভেম্বর : কালক্রমে অ‌বৈধ গাঁজা চা‌ষের মৃগয়াক্ষেত্র হ‌য়ে উ‌ঠে‌ছে ত্রিপুরা রাজ‌্য। ফ‌লে প্রশাস‌নিক রক্তচক্ষু‌কে উ‌পেক্ষা ক‌রে রাজ‌্য থে‌কে নি‌ষিদ্ধ গাঁজা পাচার যেন কিছু‌তেই বন্ধ হ‌চ্ছে না। এ‌নি‌য়ে বিষ্ময় প্রকাশ ক‌রে‌ছেন স‌চেতন মহল।

এ‌রই ম‌ধ্যে আজ র‌বিবার সকা‌লে ‌ত্রিপুরা থে‌কে অসমে পাচা‌রের পথে এক‌টি ক‌ন্টেনার গা‌ড়ি থে‌কে প্রায় লক্ষা‌ধিক টাকার শুক‌নো গাঁজা জব্দ করেছে আসাম চুড়াইবা‌ড়ি ওয়াচ পো‌ষ্টের পু‌লিশ। এ‌তে আটক করা হয় হয়েছে লরি চালক‌কেও। তার নাম আব্দুল ওয়া‌হিদ। তার বা‌ড়ি কাছা‌ড়ের গুমড়ায়। জানা গে‌ছে এদিন সকা‌লে এএস-০১-এনসি-৫৭৯৫  নম্ব‌রের এক‌টি অনলাইন সামগ্রী বহনকা‌রি খা‌লি ক‌ন্টেনার ল‌রি ত্রিপুরা থে‌কে আসামের চুরাইবা‌ড়ি‌তে পৌঁছালে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি তল্লা‌শি ক‌রে কর্তব‌্যরত পু‌লিশ অফিসার প্রনব মিলি। এ‌তে ল‌রির ভিত‌রে থাকা সামান‌্য খুচ‌রো সামগ্রীর আড়াল থে‌কে এক‌টি লাল রং‌য়ের ল‌্যা‌গেজ ব‌্যাগ ‌থে‌কে বি‌ভিন্ন প‌্যা‌কে‌টে দশ কে‌জি ছয়`শ গ্রাম শুক‌নো গাঁজা উদ্ধার হয়েছে। যার কা‌লোবাজারী মুল‌্য প্রায় এক লক্ষ টাকার মত হ‌বে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। এ‌ কা‌ন্ডে ধৃ‌তের বিরু‌দ্ধে পু‌লি‌শের প‌ক্ষে এক‌টি এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু করা হ‌য়ে‌ছে।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top