News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানায় উন্নয়ন নিশ্চিত করতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিন, আহ্বান নাড্ডার
Image

তেলেঙ্গানায় উন্নয়ন নিশ্চিত করতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিন, আহ্বান নাড্ডার

হায়দরাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানায় উন্নয়ন নিশ্চিত করতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিন। ভোটমুখী রাজ্যের জনগণের কাছে আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসের বালানগর মন্ডলের বুথ নং- ২৬৪-র কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাড্ডা।

তিনি বলেছেন, “নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করুন এবং আমরা ভারতকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাব…আমরা শীঘ্রই ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব!” নাড্ডা আরও বলেছেন, “কালেশ্বরম প্রজেক্ট হল কেসিআর-এর এটিএম। তেলেঙ্গানার মানুষকে লুট করাই কেসিআর এবং তার বিধায়কদের একমাত্র লক্ষ্য। কংগ্রেস ও বিআরএস একই মুদ্রার দুই পিঠ!” নাড্ডা আরও বলেছেন, “তেলেঙ্গানায় নির্বাচনে লড়ছে বিজেপি, কংগ্রেস ও বিআরএস। তেলেঙ্গানায় কংগ্রেস এবং বিআরএস কী করেছে তা সকলেই জানেন। উভয়ই পরিবারতান্ত্রিক দল। কেসিআর তেলেঙ্গানার মানুষের নয়, তার পরিবারের স্বার্থে কাজ করছেন। বিআরএসের মতো কংগ্রেসও বিপুল দুর্নীতি ও কেলেঙ্কারিতে নিমজ্জিত।”

Releated Posts

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের কনস্টেবল গ্রেফতার, উদ্ধার প্রায় ৪৯ লক্ষ টাকা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের এক হেড কনস্টেবলকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তের…

ByByNews Desk Apr 22, 2026

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির বার্তা—সন্ত্রাস দমনে অটল ভারত

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহত নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু…

ByByNews Desk Apr 22, 2026

নন্দীগ্রামে ভোটারদের ‘মারধরের’ অভিযোগ, ইসিআই-তে অভিযোগ জানাল তৃণমূল

কলকাতা, ২২ এপ্রিল (আইএএনএস): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধর ও ভয় দেখানোর অভিযোগ তুলে…

ByByNews Desk Apr 22, 2026

ত্রিশূরের আতশবাজি বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ ঘোষণা কেরল সরকারের

ত্রিশূর, ২২ এপ্রিল (আইএএনএস): কেরলের ত্রিশূরের মুন্ডাথিক্কোডে ভয়াবহ আতশবাজি বিস্ফোরণ-কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। একই…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top