News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপূসী রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার দশ জন অবৈধ অনুপ্রবেশকারী
Image

উপূসী রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার দশ জন অবৈধ অনুপ্রবেশকারী

মালিগাঁও, ২৫ নভেম্বর : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিজের জোনের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অনুসন্ধান এবং অভিযানের মাধ্যমে নিজেদের অবস্থান পুনরায় প্রমাণ করল। বর্তমান সপ্তাহের আরপিএফ নিয়মিত তল্লাশি এবং অভিযান চালিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ১০ জন অবৈধ বাংলাদেশি নাগরিকের পাশাপাশি তাদের সাহায্য করার অভিযোগে ০২ জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে।

২১ নভেম্বর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আগরতলা পোস্টের আরপিএফ এবং জিআরপি টিম যৌথভাবে বিএসএফ কর্মীদের সাথে নিয়মিত তল্লাশি ও অভিযান চালানোর সময় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ০৩ জন পুরুষ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। ভারতীয় সীমা অতিক্রম করার কাজে অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগে একজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী সময়ে ধৃতদের ওসি/জিআরপি, আগরতলার হাতে তুলে দেওয়া হয়।

২৩ নভেম্বর একই ধরনের এক তল্লাশি অভিযানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আগরতলার আরপিএফ ও জিআরপি টিম আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ০৭ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি অনুপ্রবেশ প্রক্রিয়ায় তাদের সাহায্য করার অপরাধে আরও একজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী সময়ে ধৃতদের আগরতলার জিআরপি পোস্টের হাতে তুলে দেওয়া হয়।

রেলওয়ে অধিক্ষেত্রের মধ্যে এমন অবৈধ কার্যকলাপ এবং অনুপ্রবেশ প্রতিরোধ করার ক্ষেত্রে আরপিএফ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার ফলে যাত্রীদের জন্য রেলওয়ে চত্বর নিরাপদ ও সুরক্ষিত থাকে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top