News Flash

  • Home
  • দেশ
  • ‘টাকার বিনিময়ে প্রশ্ন’: মহুয়ার বিরুদ্ধে শুরু সিবিআই তদন্ত
Image

‘টাকার বিনিময়ে প্রশ্ন’: মহুয়ার বিরুদ্ধে শুরু সিবিআই তদন্ত

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.) : টাকার বদল প্রশ্ন বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। সূত্রের খবর, লোকপালের সুপারিশ মেনেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে কি হবে না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই।

কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে মূল অভিযোগ, হীরানন্দানি গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করেছেন তিনি। এছাড়াও তাঁর সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি একাধিক ব্যক্তিকে দেওয়ার অভিযোগও রয়েছে। সবকটি অভিযোগই খতিয়ে দেখবে সিবিআই।

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন তিনিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই লোকসভার এথিক্স কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছে। এমনকী, প্রয়োজনে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করানোর পরামর্শও দেয় ওই কমিটি।

সূত্রের খবর এথিক্স কমিটির পরামর্শ মেনেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের পরামর্শ দিয়েছে লোকপাল। সেই পরামর্শ মেনে তদন্ত শুরু করল সিবিআই। বস্তুত অভিযোগকারী নিশিকান্ত দুবে ঠিক যা যা দাবি করেছিলেন, মহুয়ার বিরুদ্ধে তাই তাই পদক্ষেপই করল কেন্দ্র। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নিশিকান্ত।

Releated Posts

পিথমপুর শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি কোটি টাকার আশঙ্কা

ধার/পিথমপুর, ২২ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলার পিথমপুর শিল্পাঞ্চলের সেক্টর-৩-এ একটি বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনা সংস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

ByByNews Desk Apr 22, 2026

মাওবাদী মতাদর্শ ছড়াতে ক্যাম্পাসকে টার্গেট, সহানুভূতিশীল নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা এজেন্সিগুলির

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাওবাদী মতাদর্শ ছড়ানোর লক্ষ্যে সহানুভূতিশীল নেটওয়ার্ক সক্রিয় হতে পারে—এমন আশঙ্কায়…

ByByNews Desk Apr 21, 2026

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ, ভেঙে পড়ল ছাদ; কেউ আহত নয়

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে জেলার ফরাক্কা ব্লকের…

ByByNews Desk Apr 21, 2026

টাকা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতার ডিসিপি ও তাঁর দুই পুত্রকে তলব ইডির

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর দুই…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top