News Flash

Image

মাদারিহাটে হাতির হানায় মৃত্যু ব্যক্তির

মাদারিহাট, ২৫ নভেম্বর (হি.স.) : জলদাপাড়ার সুন্দর নামের কুনকি হাতির আক্রমণে মৃত্যু হল তার মাহুত দীপক কার্জির। শনিবার সকালে ঘটনা ঘটেছে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শুক্রবার তোর্সা নদীতে স্নান করানোর সময় হাতিটি পালিয়ে যায়। এরপর শনিবার সকালে হাতিটিকে জলদাপাড়া পশ্চিম রেঞ্জের তোর্সা ইষ্ট কর্ণার বিটে দেখতে পান টহলরত বনকর্মীরা। এইসময় যে হাতির পিঠে টহলদারি করছিলেন বনকর্মীরা সেই হাতিটিকেও তাড়া করেছিল সুন্দর। এরপর খবর পেয়ে সুন্দর হাতির মাহুত দীপক কার্জি ও পাতাওয়ালা বাপী বর্মন ঘটনাস্থলে আসেন। বাপী সুন্দরের সামনে যেতেই তেড়ে আসে। বাপী পালিয়ে বাঁচেন। আর পেছনের পায়ে বাঁধা দড়ি ধরে টানছিল মাহুত দীপক কার্জি। হাতিটি ঘুরে গিয়েই দীপকের পেটে দাঁত ঢুকিয়ে পা দিয়ে পিষে মেরে ফেলে। আর মেরেই বেপাত্তা হয়ে যায় সুন্দর।

জলদাপাড়া জাতীয় উদ্যানের বনাধিকারিক সন্দীপ কুমার বেরোয়াল জানান, ‘আমরা হাতিটির খোঁজ চালিয়ে যাচ্ছি। আর দীপকের পরিবার যাতে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পান সেই চেষ্টা করছি।‘ এনিয়ে গত এক বছরে কুনকি হাতির আক্রমণে ৪ জন মাহুত ও পাতাওয়ালার মৃত্যু হল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top