News Flash

  • Home
  • খেলা
  • সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ১৩ তম যুব উৎসব অনুষ্ঠিত
Image

সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ১৩ তম যুব উৎসব অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৩ তম যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলভ্য পরিশর, আগরতলা, লেম্বুছড়ার উদ্যোগে এই উৎসব সাফল্যমন্ডিতভাবে আজ, শুক্রবার শেষ হয়েছে। তিন দিন ব্যাপি এবারকার ১৩ তম যুব উৎসবে সাতটি ডিসিপ্লিন যেমন অ্যাথেলেটিক্স, কাবাডি, দাবা, যোগাসন, খো-খো, ভলিবল, কুস্তি, ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইকফাই ভলিবল কোর্টে অনুষ্ঠিত ভলিবল ফাইনালে মণিপুর সংস্কৃত কলেজের রাধামাদব ২-০ সেটে পুরী সংস্কৃত কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিজিত পুরি সংস্কৃত কলেজ পেয়েছে রানার্স খেতাব। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন সমস্ত রাজ্যস্তরের প্রথম সারির রেফারিদের দ্বারা সফলভাবে ম্যাচ পরিচালনায় টুর্নামেন্ট দারুন ভাবে শেষ হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top