News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে অসামাজিক কাজে আস্ফালন, নিশ্চুপ প্রশাসন
Image

পানিসাগরে অসামাজিক কাজে আস্ফালন, নিশ্চুপ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ নভেম্বর : মুখ্যমন্ত্রীর নির্দেশে নেশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে উত্তর জেলা পুলিশ তৎপরতার সাথে কাজ করে চলেছে।

তবে একাংশ সমাজবিরোধীদের দৌরাত্ম্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অসামাজিক কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন নেশাকারবারীদের দৌরাত্ম্য, তেমনি গরু চোর এবং বার্মিজ সুপারি কারবারীদের রমরমা ব্যবসা পানিসাগর দিয়ে অবাধে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অন্যান্য এলাকায় নেশা কারবারীদের জন্য পুলিশ প্রতিকূলতার সৃষ্টি করলেও এই এলাকায় নেশা কারবারীদের সাথে জড়িয়ে রয়েছেন একাংশ প্রশাসনিক আধিকারিকরা। এমনই অভিযোগ উঠেছে। গরু পাচারের মৃগয়াক্ষেত্র এই পানিসাগর থানা এলাকা বলে অভিযোগ দীর্ঘদিনের।

 এই এলাকা দিয়ে গাড়ি গাড়ি গরু রাজ্যের ফটিকরায় কৈলাসহর সহ সীমান্তবর্তী বেশ কিছু এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পাড়ি দিচ্ছে। হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা রাজ্যের নানাস্থানে পুলিশের হাতে ধরা পড়লেও এই এলাকায় কেন ধরা পড়ছে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে পুলিশের কার্যকারিতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এলাকার শুভবুদ্ধিসম্পন্ন সাধারণ নাগরিক এলাকার যুব সমাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত। এলাকায় ক্রমশ বৃদ্ধি পাওয়া অসামাজিক কাজ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top