News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি
Image

প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

তিরুবনন্তপুরম, ২৩ নভেম্বর (হি. স.) : প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।বৃহস্পতিবার কেরলে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তিনি কেরলের প্রথম মহিলা হিসাবে আইনের স্নাতক হন। এর্নাকুলামের ল’ কলেজ থেকে আইন পাশ করার পর পাঁচের দশকেই বিচারবিভাগে কেরিয়ার শুরু করেন ফতিমা। প্রথমে আইনজীবী হিসাবে কাজ শুরু করলেও পরে ল ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। তিনিই প্রথম মুসলিম মহিলা হিসাবে কেরলে ম্যাজিস্ট্রেট পদ পান। ১৯৮৩ সালে কেরল হাইকোর্টে বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। এরপর ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন ফতিমা। শুধু ভারতেরই নয়, গোটা এশিয়ার প্রথম মহিলা হিসাবে কোনও দেশের সর্বোচ্চ আদালতে নিযুক্ত হওয়া প্রথম মহিলা তিনি। ১৯৯৩ সালে বিচারপতি পদ থেকে অবসর নেন ফতিমা। অবসরের পর প্রশাসনিক পদেও ছিলেন তিনি। তামিলনাড়ুর রাজ্যপাল পদে দীর্ঘদিন কাজ করেছেন। সংখ্যালঘু মহিলাদের নিয়েও কাজ করেছেন তিনি। তাঁর প্রয়াণে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top