News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পুর পরিষদের অবৈধ উচ্ছেদে ক্ষোভ ব্যবসায়ীদের, দেখা করলেন কংগ্রেস বিধায়ক
Image

কৈলাসহরে পুর পরিষদের অবৈধ উচ্ছেদে ক্ষোভ ব্যবসায়ীদের, দেখা করলেন কংগ্রেস বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ নভেম্বর : আজ কৈলাসহরের পানিচৌকি বাজারে সবজি ব্যবসায়ীদের সাথে দেখা করতে গেলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ কংগ্রেস দলের নেতৃত্বরা। উল্লেখ্য ২ থেকে ৩ দিন পূর্বে কৈলাসহর পুরপরিষদের পক্ষ থেকে পানিচৌকি বাজার এলাকায় ফুটপাতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। পাশাপাশি তাদের দোকানগুলি সরিয়ে দেওয়া হয়েছে ।
 পানিচৌকি বাজার কমিটির অভিযোগ সেডের ভেতরে ১০০ জন ব্যবসায়ীর বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে । কিন্তু বাজারে ব্যবসায়ী রয়েছেন প্রায় ৩৫০ উপরে। ফলে বাকি ব্যবসায়ীরা কি করবেন।

তাই বাজার কমিটির পুরপরিষদের কাছে দাবি করেছেন সকল ব্যবসায়ীদের জন্য শেড তৈরি করে দেওয়া হোক । এই দাবি নিয়ে বিগত দুই থেকে তিন দিন যাবত কৈলাসহর পানিচৌকি বাজার এলাকায় সকল সবজি ব্যবসায়ীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ করে দিয়েছে। যার ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ জনগণ

এই খবর পাবার পর আজ সবজি ব্যবসায়ীদের সাথে দেখা করতে বাজারে গিয়েছেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুর জ্জামান থেকে শুরু করে কংগ্রেস দলের নেতৃত্বরা। সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলার পর উনারা সোজা চলে যান কৈলাসহর পুরপরিষদে। সেখানে গিয়ে পুরপরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাসের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছেন।

 উনারা বলেন এই দুই থেকে তিন দিন ধরে সবজি ব্যবসায়ীদের যা ক্ষতি হয়েছে তা যাতে সম্পূর্ণ বহন করে পুরপরিষদ।  পাশাপাশি সকল ব্যবসায়ীদের যদি ব্যবসা করতে না দেওয়া হয় তাহলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে জেলা কংগ্রেস কমিটি চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস বিষয়টি দেখবেন বলে উনাদেরকে আশ্বাস দেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top