News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রকে যথারীতি তুলোধোনার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

কেন্দ্রকে যথারীতি তুলোধোনার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে এদিন বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা থেকে একশো দিনের কাজের প্রকল্পে বরাদ্দ টাকা ‘আটকে রাখার’ অভিযোগ তোলেন তিনি।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভা থেকে একাধিক বিষয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কখনও তাঁর গলায় উঠেছে এসেছে কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ, কখনও দিল্লির সরকারের বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার ক্ষমতার জোরে যা খুশি তাই করে যাচ্ছে। সব কিছুতেই বাবুদের ছবি লাগাতে হবে। জমিদারদের মতো আচরণ করছে। বাবুদের ছবি না লাগালে টাকা দেওয়া হবে না বলছে। আমি বলে দিয়েছি, তোমাদের টাকা দেওয়ার কোনও দরকার নেই। আর তো তিন মাস এই সরকারের আয়ু, তারপরই নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই সরকারকে বিদায় দেওয়ার সময় এসে গিয়েছে।’

সম্প্রতি, জুন মাসে হওয়া পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় সিংহভাগ আসন দখল করেছে তৃণমূল। তবে পঞ্চায়েত স্তরে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে একশো দিনের কাজের বকেয়া। মানুষের সেই ক্ষোভকে কাজে লাগিয়েই আগামী নির্বাচনের বৈতরণী পার করতে তৎপর তৃণমূল কংগ্রেস।

তৃণমূলনেত্রী বলেন, একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্যে সক্রিয় হয়েছে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাসকদলের একাধিক নেতামন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলে রয়েছে। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়েছেন।

মমতা বলেন, ‘এখানকার বিজেপি নেতাদের অনেক বেনামি সম্পত্তি। দিল্লিতে ক্ষমতা রয়েছে বলে ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়াল বা অশোক গেহলটের ছেলের বিরুদ্ধে যা করানো হচ্ছে, আগামী দিন এই অফিসাররাই তোমাদের সঙ্গে একই কাজ করবে।’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top