News Flash

  • Home
  • দিনের খবর
  • বেঙ্গালুরুর চেয়ে আইটি-তে কলকাতা এগিয়ে, দাবি মমতার
Image

বেঙ্গালুরুর চেয়ে আইটি-তে কলকাতা এগিয়ে, দাবি মমতার

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : “আগে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরি করতে ছেলেমেয়েরা বেঙ্গালুরু চলে যেত। এখন বাংলা অনেক এগিয়ে রয়েছে।”

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় এই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বাংলায় যথেষ্ট কর্মসংস্থান হয়েছে। এখানে ২,৮০০ তথ্য-প্রযুক্তি সংস্থায় ২ লক্ষের বেশি কর্মী রয়েছেন।

তৃণমূলনেত্রী বলেন, টিসিএস, উইপ্রো, কগনিজ্যান্ট, এরিকসন, ক্যাপসেজিমিনির মতো সংস্থা রয়েছে রাজ্যে। বানতলা লেদার কমপ্লেক্সে উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর একাধিক সংস্থা রয়েছে। সেখানে ৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিনে আরও ৫ লক্ষ কর্মসংস্থান হবে।

এদিন মমতা আরও জানান, আসানসোল-দুর্গাপুরে শেল গ্যাসে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সেখানেও কর্মসংস্থানের সুযোগ হবে। দেউচা-পাঁচামি হলে বীরভূম, বর্ধমান,পুরুলিয়ার ১ লক্ষ মানুষের চাকরি হবে। এর পাশাপাশি আগামী ১০০ বছর কয়লার অভাব থাকবে না বলেও দাবি করেন।

মমতা জানান, রঘুনাথপুরে শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ হচ্ছে ৭২০০০ কোটি টাকা। পাঁচটা অর্থনৈতিক করিডর গড়ে তোলা হচ্ছে, ডানকুনি-রঘুনাথপুর, জানকুনি-তাজপুর, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-দুর্গাপুর, দুর্গাপুর-কোচবিহার। মমতার কথায়, “কর্মসংস্থানের ছড়াছড়ি হয়ে যাবে। বাড়ি তৈরি করতেও সময় লাগে। আমাদের সব রেডি আছে। যাঁরা বিনিয়োগ করতে চান, চলে আসুন।” আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে পাট্টা তৈরি হয়ে গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিকেও সমীক্ষা শুরু হয়েছে বলে তৃণমূলনেত্রী জানান।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top