News Flash

  • Home
  • দিনের খবর
  • নওশাদের বিরুদ্ধে অভিযোগকারিনীকে সতর্ক করল হাই কোর্ট
Image

নওশাদের বিরুদ্ধে অভিযোগকারিনীকে সতর্ক করল হাই কোর্ট

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.) : অভিযোগ মিথ্যে হলে বিপদে পড়বেন অভিযোগকারিনী। নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলাকে সতর্ক করল কলকাতা হাই কোর্ট। উল্লেখ্য, নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারিনী।

তাঁর অভিযোগ ছিল, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে। তাই নিরাপত্তা দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারিনী। সেই প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, ”পুলিশ এখনও কেন নিরাপত্তা দেয়নি? তাদের কাছে আবেদন জানানোর পরেও পুলিশ কি মনে করছে নিরাপত্তার দরকার নেই?” রাজ্যের তরফে জানানো হয়েছে, পুলিশ নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখছে।

এদিকে নওশাদের আইনজীবীর দাবি, “আসলে বিধায়কের জামিন খারিজের এটা একটা চক্রান্ত। বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ। তাঁকে এবার ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড় করানোর কথা চলছে। এই আবহে তাঁর জামিন খারিজের চেষ্টায় এটা চক্রান্ত।”

নওশাদের আইনজীবীর সংযোজন, “একেবারে মিথ্যে অভিযোগ করা হয়েছে। ঘটনার পাঁচ বছর পরে অভিযোগ সামনে আনা হয়েছে।” এর পরই বিচারপতি সতর্ক করেন অভিযোগকারিনীকেও।

সব পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতির নির্দেশ আবেদনকারী মনে করলে বিস্তারিত জানিয়ে নতুন করে নিরাপত্তার জন্য আবেদন করতে পারেন। ডোমকল থানাকে হুমকি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এদিন মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি।

Releated Posts

ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের আশঙ্কা, দাবি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীকে বেছে বেছে গ্রেফতার করা হতে পারে বলে…

ByByNews Desk Apr 20, 2026

উধমপুর বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ২১, আহত ৬১

জম্মু, ২০ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। সোমবার…

ByByNews Desk Apr 20, 2026

রেশন দুর্নীতি মামলায় চাল ব্যবসায়ীকে তলব ইডির

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলার তদন্তে চাল ব্যবসায়ী বারিক বিশ্বাস-কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByNews Desk Apr 20, 2026

ছত্তীসগঢ়ে বেদান্তা বিদ্যুৎকেন্দ্র বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৪

রায়পুর/শক্তি, ১৯ এপ্রিল (আইএএনএস): ছত্তীসগঢ়ের শক্তি জেলার সিংঘিতারাই গ্রামের বেদান্ত লিমিটেড-র বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা…

ByByNews Desk Apr 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top