News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আগামী ৫ বছরের রাজস্থানের ভাগ্য ও চিত্র বদলে যেতে চলেছে : জে পি নাড্ডা
Image

আগামী ৫ বছরের রাজস্থানের ভাগ্য ও চিত্র বদলে যেতে চলেছে : জে পি নাড্ডা

দান্তা রামগড় (রাজস্থান), ২২ নভেম্বর (হি.স.): আগামী ২৫ নভেম্বর রাজস্থানে পদ্ম ফুল ফুটতে চলেছে এবং ডাবল ইঞ্জিনের সরকার গঠন হতে চলেছে। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার রাজস্থানের সিকার জেলার দান্তা রামগড়ে এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, “আপনাদের করতালি দেখে বোঝাই যাচ্ছে, আপনারা বিজেপিকে জয়ী করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী ৫ বছরে রাজস্থানের ভাগ্য ও চিত্র পরিবর্তন হতে চলেছে।”

নাড্ডা বলেছেন, “সাবমেরিন কেলেঙ্কারি, হেলিকপ্টার কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, চাল কেলেঙ্কারি করেছে কংগ্রেস। গেহলট সরকার তো বার্ধক্য পেনশনে ৪৫০ কোটি টাকার কেলেঙ্কারি করেছে, প্রবীণদেরও রেহাই দেননি। অশোক গেহলটের ভাই কৃষকদের ভর্তুকিযুক্ত সার রফতানি করেছিলেন।” নাড্ডা বলেছেন, মূল্যবোধ ও শান্তির জন্য পরিচিত রাজস্থান এখন ধর্ষণে এক নম্বরে পরিণত হয়েছে। তাই ২৫ নভেম্বর কংগ্রেসকে উপড়ে ফেলতে হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top