News Flash

  • Home
  • খেলা
  • ৬৭তম জাতীয় স্কুল ক্রীড়ায় যোগাসন প্রতিযোগিতা শুরু কাল, উদ্বোধক মুখ্যমন্ত্রী
Image

৬৭তম জাতীয় স্কুল ক্রীড়ায় যোগাসন প্রতিযোগিতা শুরু কাল, উদ্বোধক মুখ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।।‌ প্রস্তুতি চূড়ান্ত। ক-দিন আগেই ত্রিপুরায় অনুষ্ঠিতব্য ৬৭ তম জাতীয় স্কুল গেমসের যোগা ইভেন্ট আয়োজনের ঢাকে কাঠি পড়েছে। শেষ তুলির টানও সম্পন্ন। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। গেমস শিবিরে ইতোমধ্যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। দুটি রাজ্যের খেলোয়াড়েরা যথারীতি মঙ্গলবারেই পৌছে গেছে। আজ, বুধবার এবং আগামীকাল প্রথম বেলায় পৌঁছুচ্ছেন আরও ২০টি রাজ্যের প্রতিনিধি হিসেবে খেলোয়ারেরা। গড়ে প্রতিটি রাজ্য থেকে প্রায় কুড়ি জন করে বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ বছর খেলোয়াড়েরা আগরতলায় আসছে। সবমিলে তথা খেলোয়াড় ও অফিসিয়াল মিলে মোট ৫০০ জনের সামগ্রিক ব্যবস্থাপনা করা হয়েছে। খেলোয়াড়রা পৌছুলেই মোট সংখ্যাটা ব্যক্ত করা যাবে। তবে এখন পর্যন্ত অর্থাৎ রেজিস্ট্রেশন করা অনুযায়ী ৩৫১ জন খেলোয়াড় আসছে। তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও খেলোয়ারদের আসার কথা রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় থেকেও খেলোয়ারদের আসার সম্ভাবনা রয়েছে। খেলোয়ারদের সঙ্গে অফিসিয়ালদের সংখ্যা জুড়লে তা ৫০০ এর কাছাকাছি হতে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল বেলা সাড়ে তিনটায় স্থানীয় এনএসআরসিসি-তে ইনডোর হলে জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: প্রফেসর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, দপ্তরের সচিব ড. পি. কে চক্রবর্তী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, অলিম্পিয়ন পদ্মশ্রী দীপা কর্মকার এবং স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। ৫ দিন ব্যাপী আয়োজিত ৬৭ তম জাতীয় স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে অনূর্ধ্ব ১৭ বছর বয়সী বালক-বালিকাদের যোগাসন প্রতিযোগিতার বিস্তারিত তথ্য আজ, বুধবার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায়। সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ক্রীড়া দপ্তরের সচিব ডাঃ পি কে চক্রবর্তী এবং অধিকর্তা সত্যব্রত নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। ২৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই মেগা ইভেন্ট সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে প্রত্যেকের সহযোগিতা এবং সক্রিয় ভূমিকা উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top