News Flash

  • Home
  • দেশ
  • সরকারি সমবায় কেন্দ্র থেকে ১৫৫ বস্তা বেআইনি ধান বাজেয়াপ্ত
Image

সরকারি সমবায় কেন্দ্র থেকে ১৫৫ বস্তা বেআইনি ধান বাজেয়াপ্ত

উত্তর ২৪ পরগনা, ২২ নভেম্বর (হি.স.): রেশন দুর্নীতির মাঝেই ধানের কালোবাজারি। সরকারি সমবায় ধান ক্রয় কেন্দ্র থেকে ১৫৫ বস্তা বেআইনি ধান বাজেয়াপ্ত করল খাদ্য দফতরের আধিকারিকরা। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বসিরহাটের।

অভিযোগ, ভুয়ো চাষিদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করার কারবার চলত। সকলের অজান্তেই অ্যাকাউন্টে চলে আসত লক্ষ লক্ষ টাকা। ধান ক্রয় কেন্দ্রের ভুয়ো নামের সেই তালিকা উদ্ধার করেছে প্রশাসনিক আধিকারিকরা। বুধবার প্রায় ১ লক্ষ ৬৯ হাজার টাকার ধান বাজেয়াপ্ত করেছে প্রশাসন।

বসিরহাট মহকুমার স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে দীর্ঘদিন ধরে ধান কেনাবেচা হয়। এই ধান ক্রয় কেন্দ্রের মধ্যে বেশ অনেকদিন দালালচক্র চলছে বলে চাষিরা অভিযোগ করে। অবৈধভাবে ভুয়ো নাম ঢুকিয়ে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি এই নিয়ে বিডিও শুভদীপ চৌধুরীর কাছে একটি অভিযোগ যায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।

বিষয়টি খাদ্য দফতরকে জানানো হয়। বিডিও একটি তদন্তকারী দল তৈরি করে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু করেন। বুধবার স্বরূপনগর সমবায় কেন্দ্রে বিডিওর নেতৃত্বে একদল খাদ্য দফতরের আধিকারিক গিয়ে হাতেনাতে ১৫৫ বস্তা ধান বাজেয়াপ্ত করে। দেখা যায়, এই ধান ক্রয় কেন্দ্রে যাদের নামের তালিকা রয়েছে তারা সম্পূর্ণ ভুয়ো।

বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ধান ইতিমধ্যে বিডিও অফিসে মজুত রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। বিডিও জেলা প্রশাসনকে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে।

Releated Posts

মাওবাদী মতাদর্শ ছড়াতে ক্যাম্পাসকে টার্গেট, সহানুভূতিশীল নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা এজেন্সিগুলির

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাওবাদী মতাদর্শ ছড়ানোর লক্ষ্যে সহানুভূতিশীল নেটওয়ার্ক সক্রিয় হতে পারে—এমন আশঙ্কায়…

ByByNews Desk Apr 21, 2026

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ, ভেঙে পড়ল ছাদ; কেউ আহত নয়

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে জেলার ফরাক্কা ব্লকের…

ByByNews Desk Apr 21, 2026

টাকা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতার ডিসিপি ও তাঁর দুই পুত্রকে তলব ইডির

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর দুই…

ByByNews Desk Apr 20, 2026

ভোটের আগে ৮০০ কর্মী গ্রেফতারের আশঙ্কা, কলকাতা হাই কোর্টে তৃণমূলের আবেদন

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৮০০ দলীয় কর্মী গ্রেফতার হতে পারেন—এই আশঙ্কায় সর্বভারতীয় তৃণমূল…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top