News Flash

  • Home
  • দেশ
  • তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর নিয়ে টেন্ডারের আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর নিয়ে টেন্ডারের আহ্বান মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): “তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরি। আপনারা টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন। ২৫ হাজার কোটি টাকার প্রকল্প এটি।” মঙ্গলবার বিজিবিএস-এ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির অনুপস্থিতিতে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে টেন্ডারের জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

আদানিকে নিয়ে সংসদে কম তোলপাড় হয়নি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে আগে বাংলার বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ গৌতম আদানির অনুপস্থিতি ঘিরে উঠেছে প্রশ্ন। এর উপর আবার তাজপুর বন্দরের টেন্ডারের জন্য মুখ্যমন্ত্রীর আহ্বান, সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। আদানি কি বেঁকে বসেছেন? তাই তাজপুরে ফের টেন্ডার, এমনই প্রশ্ন তুলেছে বিজেপি।

গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ আদানি গোষ্ঠীর তাজপুরে সমুদ্র বন্দর তৈরির বরাত পাওয়ার কথা জানা যায়। এর আনুষ্ঠানিক ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সমুদ্র বন্দর তৈরিতে সব মিলিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি। নবান্নের তরফে দাবি করা হয়, এতে প্রত্যক্ষ ভাবে কর্মসংস্থান হবে ২৫ হাজার কোটি টাকা।

তাজপুরে বন্দর তৈরি সংক্রান্ত প্রক্রিয়া চলছিল বেশ কিছু দিন ধরেই। এ কারণে গ্লোবাল টেন্ডার ডেকেছিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা যায়, তাতে অংশ নেয় গৌতম আদানির সংস্থা, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, জিন্দল গ্রুপ-সহ একাধিক সংস্থা। কিছু আইনি জটিলতা দেখা দেয়। সেই জটিলতা কাটিয়ে সবাইকে পিছনে ফেলে বাংলার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত পায় আদানিরাই। এনিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মেলে ছাড়পত্রও।

ফিরহাদ হাকিম সেই সময় জানিয়েছিলেন, ‘অনেক দিন ধরেই তাজপুরে বন্দর করার জন্য টেন্ডার ও ডিপিআর প্রসেস চলছিল। দু’জন অংশগ্রহণ করেছিল এ বিষয়ে। তাজপুর বন্দর করতে সর্বোচ্চ দরপত্র দিয়েছে আদানি গোষ্ঠী।’

প্রসঙ্গত, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক রিপোর্টে বিতর্কের মুখে পড়েছিলেন গৌতম আদানি গোষ্ঠী। তা নিয়ে তোলপাড় হয় সারা দেশ। সেই ইস্যুতে জড়ায় তৃণমূলও। টাকার বিনিময়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগে ওঠে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এই অভিযোগে তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সংসদের নীতি কমিটি। এই পরিস্থিতিতে মঙ্গলবার তাজপুর বন্দর নিয়ে টেন্ডারের আহ্বান।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top