News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের বৈশালিতে বাজি ফাটানো নিয়ে বিবাদ; গুলিবিদ্ধ ৩ জন, তদন্তে পুলিশ
Image

বিহারের বৈশালিতে বাজি ফাটানো নিয়ে বিবাদ; গুলিবিদ্ধ ৩ জন, তদন্তে পুলিশ

বৈশালি, ২০ নভেম্বর (হি.স.): বিহারের বৈশালি জেলায় আতশবাজি ফাটানোকে ঘিরে বিবাদের জেরে চলল গুলি। বাজি ফাটানোকে ঘিরে ঝামেলার জেরে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বৈশালি জেলার বেলকা গ্রামে। গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে পাটনার হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ঘটনাটি ঘটেছে ১৯ নভেম্বর রাত পৌনে ৯টা নাগাদ, বৈশালি জেলার বেলকা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরে গুলি চলে। আতশবাজি ফাটানোর জেরে ঝামেলার সূত্রপাত হয়, ৩ জন গুলিবিদ্ধ হন। তাঁদের চিকিৎসার জন্য পাটনায় রেফার করা হয়েছে। তদন্ত চলছে।” প্রসঙ্গত, ছটপুজো উপলক্ষ্যে রবিবার রাতে মানুষজন আনন্দে মেতে উঠেছিলেন।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top