News Flash

  • Home
  • দেশ
  • বায়ুদূষণ ফের বাড়ল দিল্লিতে; একিউআই পৌঁছল ৩১০-এ, জাতীয় রাজধানীতে খুলে গেল স্কুলও
Image

বায়ুদূষণ ফের বাড়ল দিল্লিতে; একিউআই পৌঁছল ৩১০-এ, জাতীয় রাজধানীতে খুলে গেল স্কুলও

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): দিল্লিতে দূষণের পরিমাণ ফের বাড়ল। সোমবারও ‘খুব খারাপ’ পর্যায়ে ছিল দিল্লির বাতাস। এদিন সকালে দিল্লির বাতাসের গুণমানের সূচক (একিউআই) ছিল ৩১০। যা ‘খুব খারাপ’ হিসাবে গণ্য করা হয়। সকাল আটটা নাগাদ তা বেড়ে ৩৩৮-এ পৌঁছয়। সোমবারও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। ইতিমধ্যেই দূষণ নিয়ে সতর্কতা কমিয়ে দিয়েছে দিল্লি সরকার। দূষণের কারণে কেন্দ্রের প্রস্তাবে দিল্লিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (জিআরএপি)-এর চতুর্থ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। দূষণের পরিমাণ কমার পরেই সেই বিধিনিষেধ লঘু করেছে প্রশাসন। তবে জিআরএপির প্রথম থেকে তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ চালু থাকবে দিল্লিতে। পূর্ব ঘোষণা মতোই সোমবার থেকে দিল্লিতে ফের খুলে গিয়েছে স্কুল। সমস্ত সরকারি অনুমোদন প্রাপ্ত ও বেসরকারি স্কুল খুলে গিয়েছে সোমবার থেকে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top