News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেট : ব্যাটিং ব্যর্থতার দায়ে সৌরাষ্ট্রেও পর্যুদস্ত ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেট : ব্যাটিং ব্যর্থতার দায়ে সৌরাষ্ট্রেও পর্যুদস্ত ত্রিপুরা

সৌরাষ্ট্র-‌১৫৩/‌৪

ত্রিপুরা-‌৯২/‌৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। দ্বিতীয় ম্যাচেও হারলো ত্রিপুরা। তবে রবিবার অনেকটা লড়াই করার মানসিকতা দেখালো ত্রিপুরার দিপীকা পাল-‌রা। অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। ভিলাই এর বি এস পি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬১ রানে। সৌরাষ্ট্রের গড়া ১৫৩ রানের জবাবে ত্রিপুরা ৯২ রান করতে সক্ষম হয়। এদিন শুরুতে কিন্তু ভালো জায়গায় ছিলো ত্রিপুরা। মাত্র ১১ রানে তুলে নিয়েছিলো বিপক্ষের ৩ উইকেট। এরপরই শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়ে রাজ্যদল। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সৌরাষ্ট্র নির্ধারিত ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। নন্দিতা দাসের দাপটে দলীয় ১১ রানে ৩ উইকেট হারানোর পর সৌরাষ্ট্রের হযে রুখে দাড়ায় দলনায়িকা অ্যাঞ্জেল এবং ক্রিসতাস। চতুর্থ উইকেটে দুজন ১৬৩ বল খেলে ১৩৬ রান যোগ করে দলের স্কোরকে ভদ্রস্থ করে। অ্যাঞ্জেল ৯৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া ক্রিসতাস ৭৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায।এ ৫৪ রান করে। ত্রিপুরার পক্ষে নন্দিতা দাস ২১ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে দিপীকা পাল ৭১ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং অমৃতা দাস ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। ওই দুজন ছাড়া ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেনি। সৌরাষ্ট্রের পক্ষে আহেরি ১৭ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। আসরে দুই ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয় ত্রিপুরা। ২১ নভেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে উত্তরাখন্ডের বিরুদ্ধে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top