News Flash

  • Home
  • দেশ
  • জগদ্ধাত্রী পুজোর আলো ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের
Image

জগদ্ধাত্রী পুজোর আলো ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

নদিয়া, ১৯ নভেম্বর (হি.স.) : জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাড়িতে জ্বালানো আলো ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের। নদিয়ার তেহট্টের হাউলিয়ায় এ নিয়ে নেমেছে শোকের ছায়া।

মৃত বছর সতেরোর সায়ন দাস বৈরাগ্য। তেহট্টের হাউলিয়া মোড় এলাকার বাসিন্দা সে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলো দিয়ে বাড়ি সাজিয়েছিল একাদশ শ্রেণির ছাত্র। গত শনিবার রাতে বাড়ির ছাদে আলো ঠিক করছিল সায়ন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। অসুস্থ অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে স্কুলছাত্র।

সায়ন অসুস্থ হয়ে পড়ার পরই হইচই শুরু হয়। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ওই স্কুলছাত্রকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সায়নের। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া। চোখের জল বাঁধ মানছে না তার পরিজনদের। মন ভালো নেই প্রতিবেশীদেরও।হিন্দুস্থান সমাচার/ অশোক

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top