News Flash

  • Home
  • দিনের খবর
  • “ছট পুজোর জন্য বাংলার সরকার দুদিন ছুটি দেয়”, মমতার মন্তব্যে বিতর্ক
Image

“ছট পুজোর জন্য বাংলার সরকার দুদিন ছুটি দেয়”, মমতার মন্তব্যে বিতর্ক

কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনায় সামিল হলেন বহু মানুষ। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। রবিবার রা্জ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকে। সপ্তাহান্তে ছট পুজো হওয়ার ফলে স্বাভাবিকভাবেই এদিন ছুটি। তাই উৎসব উপলক্ষে এবার আরও একদিন ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।

ঈশানি দত্ত লিখেছেন, “ছুটি কেন?” শতাব্দী ভট্টাচার্য লিখেছেন, “গর্গ কাকা কিছু বলবেন না?” এ মুখার্জি লিখেছেন, “সস্তার ভোট ব্যাঙ্ক রাজনীতি। গর্গ বরাহ চ্যাটার্জি কই?” অনয় বর্মন রায় লিখেছেন, “বাংলা পক্ষ না কী যেন? ওই মালগুলি এখন কোথায়? পায়েল সরকার লিখেছেন, “বহিরাগতদের উৎসবে ছুটি?” জিৎ বসুলিখেছেন, “বিহারি ভোটব্যাঙ্ক হাতে নেওয়ার ধান্দা শুধু।”

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী ছট পুজোর উদ্বোধনে যান। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাবধানে গঙ্গার ঘাটে যান, হুড়োহুড়ি করবেন না। শিশুদের নিয়ে গঙ্গার ঘাটে যাবেন না। গঙ্গাকে নোংরা করবেন না। ছট পুজো উপলক্ষ্যে সোমবারও ছুটি থাকবে। দিল্লি ছট পুজোর জন্য দুদিন ছুটি দেয় না, বাংলার সরকার দেয়”।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top