News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত শ্রমিক
Image

বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ নভেম্বর : তেলিয়ামুড়া কড়ইলং শিশুবিহার এলাকায় বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। ঘটনার বিবরণে জানা গেছে, চাকমাঘাট বৈরাগীডেপা এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মা তেলিয়ামুড়ার ঠিকেদার শুভম সরকারের সঙ্গে বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজ করতে গেছিলেন।
অন্যান্য দিনের মতো রবিবারও প্রদীপ দেববর্মা নামের ওই শ্রমিক বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজে আসে কড়ইলং শিশুবিহার এলাকায়। তখন কাজ করতে গিয়ে আচমকাই প্রদীপ দেববর্মা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অন্যান্য শ্রমিকেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করে।

প্রদীপের মাথায় এবং কানে গুরুতর আঘাত লেগেছে। তবে সুরক্ষা সামগ্রী না থাকার কারণে এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। আঙ্গুল তোলা হয়েছে ঠিকাদার এবং শ্রম দপ্তরের দিকে।

 পেটের দায়ে প্রতিদিন বহু শ্রমিক এভাবে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। তবে তাদের সুরক্ষার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহন করা হয়না। যার ফলে প্রায়শই জীবনহানি হয় শ্রমিকদের।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top