News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫ বছর ধরে রাজস্থানে শুধুই কুর্সির লড়াই হয়েছে : জে পি নাড্ডা
Image

৫ বছর ধরে রাজস্থানে শুধুই কুর্সির লড়াই হয়েছে : জে পি নাড্ডা

যোধপুর, ১৮ নভেম্বর (হি.স.): অশোক গেহলটজি ৫ বছর ধরে রাজস্থান শাসন করেননি। এখানে শুধু কুর্সির লড়াই চলছিল। রাজস্থানের কংগ্রেস সরকারের সমালোচনা করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার রাজস্থানের যোধপুরের বিলাড়া বিধানসভা এলাকায় এক নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেছেন, রাজস্থানে ১৯টি পেপার ফাঁসের ঘটনা ঘটেছে, ফরেস্ট গার্ড নিয়োগ কেলেঙ্কারি, পাটোয়ারী কেলেঙ্কারি, পুলিশ কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারির মতো অনেক কেলেঙ্কারি এখানে ঘটেছে।

কংগ্রেসের তীব্র সমালোচনা করে নাড্ডা বলেছেন, যেখানে কংগ্রেসের নাম থাকবে-সেখানেই দুর্নীতি হবে, লুটতরাজ হবে, কেলেঙ্কারী হবে এবং পরিবারতান্ত্রিক রাজনীতি হবে।” নাড্ডা যোগ করেছেন, “কিন্তু যেখানে বিজেপি সেখানে শুধুই উন্নয়ন হবে, মহিলারা স্বনির্ভরতার পথে এগিয়ে যাবেন, কৃষকদের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার থাকবে, যেখানে বিজেপি থাকবে সেখানে স্থিতিশীলতা থাকবে।”

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top