News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রযুক্তির ব্যবহারে চুরি যাওয়া মোবাইল উদ্ধার
Image

প্রযুক্তির ব্যবহারে চুরি যাওয়া মোবাইল উদ্ধার

চড়িলাম, প্রতিনিধি, ১৭ নভেম্বর।। মোবাইল চুরির ঘটনা ঘটছে অহরহ। কিন্তু যদি সহৃদয় ব্যক্তির হাতে না পড়ে সেই মোবাইল ফিরে পাওয়া খুবই মুশকিল। মোবাইল হারিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দিশেহারা অবস্থা হয়ে যায় অনেকেরই। কেননা একটা মানুষের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য গচ্ছিত থাকে নিজের মোবাইল ফোনে। কিন্তু বর্তমানে মোবাইল খোয়ানো দুশ্চিন্তার কারণ। বরং মোবাইল চোর কিংবা লোভীদের দুশ্চিন্তা বহুগুণ বেড়েছে। কারণ প্রযুক্তির ব্যবহার করে সহজে মোবাইল উদ্ধার করে নিচ্ছে পুলিশ।

চলতি সপ্তাহের তিনটি মোবাইল উদ্ধার  করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত এ এস আই কাকলি সাহা। গত অক্টোবর মাসের ১৮ তারিখ পেশায় একজন ব্যবসায়ী সুমন দেব প্রায় ত্রিশ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন হারিয়ে ছিলেন। তার বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার সিদ্ধি আশ্রম এলাকায়।
 প্রসঙ্গত,গত অক্টোবর মাসে চড়িলামে তার এক বন্ধুর বাড়ি যাওয়ার পথে মোবাইলটি হারিয়ে ফেলে। পরের দিন বিশালগড়  থানায় দ্বারস্থ হন ওই ব্যক্তি। থানার এএসআই কাকলি সাহা প্রযুক্তির ব্যবহার করে প্রায় এক মাসের মাথায় মোবাইল হ্যান্ডসেটটি উদ্ধার করতে সক্ষম হয়। শুক্রবার সন্ধ্যায় সুমন দেবের হাতে হারিয়ে যাওয়া মোবাইলটি  তুলে দেওয় হয়েছে। হারানো মোবাইলটি পেয়ে সুমন দেব বিশালগড় থানাকে সাধুবাদ জানিয়েছেন। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন তিনি।

 এক সময় রাজধানীর থানাগুলোতে খোয়ানো মোবাইল উদ্ধারের কথা  শোনা যেতো। কিন্তু বর্তমানে মহকুমা এবং গ্রামীন এলাকার থানা গুলি মোবাইলফোন উদ্ধারের বিশেষ ভূমিকা নিচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়।

Releated Posts

তরমুজের আড়ালে দেড় কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, অসম–ত্রিপুরা সীমান্তে পুলিশের বড় সাফল্য

চুরাইবাড়ি, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনেই বড়সড় সাফল্য পেল অসম পুলিশের শ্রীভূমি জেলা শাখা। অসম–ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি…

ByByTaniya Chakraborty Apr 15, 2026

বুথে হামলার ঘটনায় বক্সনগরের বিধায়কসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ

বক্সনগর, ১৪ এপ্রিল: বুথ কেন্দ্রের মধ্যে হামলার ঘটনাকে কেন্দ্র করে বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Apr 14, 2026

খোয়াইয়ে স্ট্রং রুম পরিদর্শনে আইজি , গণনা কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখলেন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনের ফল ঘোষণাকে সামনে রেখে খোয়াই মহকুমায় নিরাপত্তা…

ByByReshmi Debnath Apr 14, 2026

আমতলী বারুইপাড়ায় উশৃঙ্খল মহিলার তাণ্ডব, এলাকাবাসীর চাপে গ্রেফতার

আগরতলা, ১৪ এপ্রিল: আমতলী থানার অন্তর্গত বারুইপাড়া এলাকায় এক মহিলার দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে এলাকাবাসীর…

ByByReshmi Debnath Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top