News Flash

  • Home
  • প্রধান খবর
  • পেটেন্টের দ্রুত বৃদ্ধি, সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
Image

পেটেন্টের দ্রুত বৃদ্ধি, সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি. স.) : গত এক দশকে ভারতে পেটেন্টের সংখ্যার দ্রুত বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৩-‘১৪তে ভারতে পেটেন্টের সংখ্যা ছিল ৪ হাজার ২৭৭। ২০২৩-এর ১৫ নভেম্বরে তা দাঁড়িয়েছে ৪১ হাজার ১০। শুক্রবার মোদী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “এটি একটি উল্লেখযোগ্য কৃতিত্ব, একটি উদ্ভাবন-চালিত জ্ঞান। এটি অর্থনীতির দিকে আমাদের যাত্রায় একটি মাইলফলক চিহ্নিত করে। ভারতের যুবসমাজ এই ধরনের অগ্রগতির বড় উপকা পাবেন।“

কেন্দ্রীয় বানিজ্য ও শিল্প, ক্রেতা সুরক্ষা, খাদ্য ও রেশন সরবরাহ এবং বস্ত্রমন্ত্রী ও রাজ্যসভায় বিজেপি-র দলনেতা পীযূষ গোয়েল এক্স হ্যাণ্ডেলে একটি লেখচিত্র যুক্ত করে লিখেছেন, “২০২৩-২৪ সালে এ পর্যন্ত প্রদত্ত পেটেন্টের সর্বোচ্চ সংখ্যা। প্রবৃদ্ধি চালনা করার জন্য একটি উদ্ভাবন-নেতৃত্বাধীন জ্ঞান অর্থনীতির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টিভঙ্গি দ্রুত রূপ নিচ্ছে।“ এর প্রতিক্রিয়াতেই ওপরের মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top