News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক
Image

ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক

মালদা, ১৭ নভেম্বর, (হি.স.): ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রর গাড়ি। বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা অপর একটি গাড়ির। তৃণমূল যুব-র নেতার গাড়ি এসে ধাক্কা মারে, দাবি বিজেপি বিধায়কের।

শুক্রবার বিধায়ক জানান, ‘‘গত রাতে পৌনে ১০টা নাগাদ মানিকচকের দিকে থেকে ইংরেজবাজারের দিকে আসছিলাম। হঠাৎ উত্তর রামচন্দ্রপুর এলাকায় একটি কালো রঙের স্করপিও গাড়ি আমার গাড়িটিকে বিপরীত দিক থেকে আঘাত করে। তাতে গাড়ির ডানদিকটা ভেঙে যায়।”

শ্রীরূপা বলেন, “পরে গাড়ি থেকে নেমে খোঁজ নিয়ে দেখতে পেলাম, গাড়িতে লাগানো রয়েছে একটি নীল রঙের বোর্ড। তাতে লেখা রয়েছে- তৃণমূল চেয়ারম্যান। খোঁজ নিয়ে জানতে পারলাম, গাড়িটিতে যিনি ছিলেন, তিনি ইংরেজবাজার কেন্দ্রের অমৃতি গ্রাম পরিষদের তৃণমূল যুব-র চেয়ারম্যান। ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এটা দ্বিতীয়বার আমার গাড়িতে হল এক মাসের মধ্যে। বিষয়টি ইংরেজবাজার থানাকে লিখিতভাবে জানানো হয়েছে।’’প্রসঙ্গত, গত মাসের শেষদিকেও দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top