News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগুইআটির মহিলা খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
Image

বাগুইআটির মহিলা খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার বাগুইআটির এক চিকিৎসকের বাড়ি থেকে ড্রামবন্দি একটি কঙ্কাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কঙ্কাল পুরুষ না মহিলার, সেই নিয়ে তদন্তকারীদের মনে সন্দেহ ছিল। উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক রিপোর্ট আসার পর বৃহস্পতিবার জানা গিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কাল এক মহিলারই।

ওই মহিলাকে চার থেকে পাঁচ মাস আগে খুন করা হয়েছে. তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। এই নয়া তথ্যের উপর ভিত্তিত করেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। তবে তদন্তকারী পুলিশ আধিকারিকদের মনে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। এই মহিলার খুনি কে? কেনই বা তাঁকে খুন করা হয়েছে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারী পুলিশকর্মীরা।

এমনকী মৃত মহিলার পরিচয় জানানোর চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। খুন, ষড়যন্ত্রসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

বাগুইআটি থানার জগৎপুর বাজারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। অ্যাপার্টমেন্টের চারতলার ফ্ল্যাট বছর চারেক আগে ভাড় নেন এক নেপাল দম্পতি। দু’বছর আগে তাঁরা অন্যত্র চলে যাওয়ার কথা বলেন। কিন্তু ওই ফ্ল্যাট তাঁরা ছাড়েননি। নিয়মিত ভাড়াও দিচ্ছিলেন। সেই ফ্ল্যাট পরিষ্কার করতে গিয়ে মঙ্গলবার মেলে একটি নীল রঙের ড্রাম। সেই ড্রামের ভিতর থেকেই কঙ্কাল। ড্রাম থেকে মহিলাদের পোশাক ও অলংকার উদ্ধার করা হয়।

কী ভাবে ওই মহিলাকে খুন করা হয়েছে বা তাঁর শরীরের কোথায় কোথায় আঘাতের চিহ্ন রয়েছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পুলিশের হাতে আসবে। তখনওই এই বিষয়গুলি আরও স্পষ্ট হবে।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top