News Flash

  • Home
  • বাণিজ্য
  • বৃহস্পতিবার থেকে দাম কমল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের
Image

বৃহস্পতিবার থেকে দাম কমল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের


কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.): দীপাবলির পর গ্যাসের দাম নিয়ে হঠাৎ করেই সুখবর। সাধারণত, প্রতি মাসের শুরুতে তেল কোম্পানিগুলো গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে। কিন্তু কালীপুজো, ভাইফোঁটা মিটতেই বড় সিদ্ধান্ত নেওয়া হল।

বৃহস্পতিবার বদলানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি সিলিন্ডারে দাম ৫৭.৫০ টাকা কমানো হয়েছে। যদিও, ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ ১৪ কেজির সিলিন্ডারের দাম একই রয়েছে। সরকারি তেল সংস্থা ইণ্ডিয়ান অয়েলের প্রদত্ত তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা সস্তা হয়েছে।

এই দাম কমানোর ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১৮৮৫.৫০ টাকা। দিল্লিতে এই দাম রয়েছে ১৭৫৫.৫০ টাকা, মুম্বইতে প্রতি সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা এবং চেন্নাইতে প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১৯৪২ টাকা।

চলতি মাসের শুরুতেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল। প্রতি সিলিন্ডার পিছু প্রায় ১০০ টাকা করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল। ফলে ১ নভেম্বর থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৪৩ টাকা। সেই দাম এবার কমে হল ১৮৮৫.৫০ টাকা।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top