News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ফিরলে দরিদ্র, কৃষক ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন : রাহুল গান্ধী
Image

রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ফিরলে দরিদ্র, কৃষক ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন : রাহুল গান্ধী

চুরু, ১৬ নভেম্বর (হি.স.): রাজস্থানের জনগণের কাছে পুনরায় কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ফিরলে দরিদ্র, কৃষক ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন।

রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার চুরুতে নির্বাচনী জনসভা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, “রাজস্থান সরকার আপনাদের জন্য অনেক কাজ করেছে, একটা কথা মনে রাখবেন, এখানে বিজেপি সরকার গঠিত হলে, আমরা যা কিছু করেছি – তা পেনশন প্রকল্প, স্বাস্থ্য প্রকল্প, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার অথবা মহিলাদের জন্য ১০ হাজার টাকা হোক – সবই বাতিল হয়ে যাবে। তারা (বিজেপি) আবার বিলিয়নেয়ারদের সাহায্য করা শুরু করবে। কংগ্রেসকে ভোট দিলে গরিব, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “এখানে আমরা গরিবের সরকার চালাই, আমরা আপনাদের রক্ষা করি। নরেন্দ্র মোদী জিএসটি কার্যকর করেছেন। ভারতে প্রথমবারের মতো কৃষকদের কর দিতে হচ্ছে। তিনি নোটবন্দী করেছিলেন এবং সমস্ত ছোট ব্যবসায়ীকে শেষ করেছেন। আপনারা যেখানেই দেখবেন, আদানি কোনও না কোনও ব্যবসা করছে- বিমানবন্দর, বন্দর, সিমেন্ট প্লান্ট, রাস্তা সবই তাঁর। তাই তিনি ধনীদের জন্য কাজ করেন। তিনি আদানিকে সাহায্য করেন, আদানি অর্থ উপার্জন করে এবং সেই অর্থ বিদেশে ব্যবহার করা হয়। বিদেশী কোম্পানি কেনা হয়।”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top