News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে ‘সংকল্প পত্র’ প্রকাশ করল বিজেপি; নাড্ডা বললেন “সবকা সাথ”, সবার জন্য ক্ষমতায়নই লক্ষ্য
Image

রাজস্থানে ‘সংকল্প পত্র’ প্রকাশ করল বিজেপি; নাড্ডা বললেন “সবকা সাথ”, সবার জন্য ক্ষমতায়নই লক্ষ্য

জয়পুর, ১৬ নভেম্বর (হি.স.): রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের ‘সংকল্প পত্র’ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর নাড্ডা বলেছেন, “রাজস্থানে বিজেপির ইস্তেহার ৩টি মূল ক্ষেত্রের উপর ভিত্তি করে – “সবকা সাথ”, সকলের ক্ষমতায়ন এবং পরিকাঠামো।

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর সাংবাদিক সম্মেলনে নাড্ডা বলেছেন, “আমি বলতে চাই, অন্যান্য দলের জন্য ইস্তেহার একটি আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু বিজেপির জন্য এটা উন্নয়নের রোডম্যাপ। তাই এই ‘সংকল্প পত্র’ শুধুমাত্র পাতায় লেখা শব্দ নয়, আমরা এই বাক্যগুলি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ… আমাদের ইতিহাস প্রমাণ যে আমরা যা বলেছি তাই করেছি।” নাড্ডা আরও বলেছেন, “আমি বিজেপি ও কংগ্রেসের মধ্যে পার্থক্য পরিষ্কার করতে চাই, কংগ্রেস দল পাঁচ বছরে পাঁচটি জিনিসের জন্য পরিচিত হয়ে উঠেছে। আর তা হল দুর্নীতি, নারীদের প্রতি অসম্মান এবং কৃষকদের প্রতি অবহেলা। রাজস্থান সেই রাজ্য যেখানে বিদ্যুতের মূল্য সবচেয়ে বেশি এবং পেট্রোল এবং ডিজেলে সবচেয়ে বেশি ভ্যাট রয়েছে। এখানে যে পরিমাণ প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা রেকর্ড ভেঙেছে।”

Releated Posts

মহানগর গ্যাসের প্রতিনিধি সেজে সাইবার প্রতারণা, মুম্বইয়ে ৪.৯৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহানগর গ্যাস লিমিটেডের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা…

ByByNews Desk Aug 8, 2026

এনএইচএম কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে: জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগর, ৮ আগস্ট (আইএএনএস): ন্যাশনাল হেলথ মিশন-এর কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটকে শিবম অ্যাসোসিয়েটসের মালিকের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি দ্বিতীয় দিনেও অব্যাহত

বেলগাভি (কর্ণাটক), ৮ আগস্ট (আইএএনএস): বহু কোটি টাকার কথিত আর্থিক জালিয়াতির ঘটনায় শিবম অ্যাসোসিয়েটসের মালিক শিবানন্দ নীলান্নভারের সঙ্গে…

ByByNews Desk Aug 8, 2026

বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় তৃণমূলের যুব নেতা গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর এবং তাঁর মাকে শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top