News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরের ডোডায় আগুন পুড়ল ৮টি বাড়ি, হতাহতের খবর নেই
Image

জম্মু ও কাশ্মীরের ডোডায় আগুন পুড়ল ৮টি বাড়ি, হতাহতের খবর নেই

শ্রীনগর, ১৬ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল কমপক্ষে ৮টি বাড়ি। বৃহস্পতিবার ভোররাতে ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকায় অবস্থিত একাধিক বাড়িতে আগুন লাগে। মোট ৮টি বাড়ি আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের ৫টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি অথবা আহত হওয়ার খবর নেই।

আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে ডোডার এসএসপি আব্দুল কায়ুম বলেছেন, সকাল ৪.৩০ মিনিট নাগাদ আমরা খবর পাই ভাদেরওয়াহ এলাকায় অবস্থিত কয়েকটি বাড়িতে আগুন লেগেছে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনে ৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি। কেউ আহত হননি, প্রাণহানিরও খবর নেই।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top