News Flash

Image

২৬৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত,  ধৃত ১

ধর্মনগর, ১৬ নভেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  ১২ চাকার লরিতে তল্লাশি ২৬৩ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সাথে গাড়ি চালককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজারের বাজার মূল্য  আনুমানিক চল্লিশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা। আজ দুপুর ১২টা নাগাদ এনএল০১এজি৫৮৭৯ নম্বরের বারো চাকার খালি লরিতে তল্লাশি চালিয়ে ৩৯ প্যাকেটে শুকনো গাঁজা  উদ্ধার করা হয়েছে। ৩৯ প্যাকেটে মোট ২৬৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে আটক করা হয়েছে এডিনগর থানার ভট্ট পুকুর এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র সরকারকে (৬৪)। 

তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা। গাঁজা গুলি আগরতলা থেকে বহিঃ রাজ্য গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন নারায়ণ চন্দ্র সরকার। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top