News Flash

  • Home
  • দেশ
  • ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের বিরাট অবদান রয়েছে : মীনাক্ষী লেখি
Image

ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের বিরাট অবদান রয়েছে : মীনাক্ষী লেখি

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): আদিবাসী সমাজের অবিসংবাদী নেতা, স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধার সঙ্গে নমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। বুধবার সকালে সংসদ ভবন কমপ্লেক্সে ভগবান বিরসা মুন্ডাকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মীনাক্ষী লেখি। পরে তিনি বলেছেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের বিরাট বড় অবদান রয়েছে।”

মীনাক্ষী লেখির কথায়, “স্বাধীনতা সংগ্রামের সময় আদিবাসী সম্প্রদায়ের সমস্ত কাজ আমাদের সকলের জন্য গর্বের বিষয়… আদিবাসী সম্প্রদায়ের কাজ সম্পর্কে মানুষকে জানাতে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি ও পরিকল্পনাও শুরু করা হয়েছে।” জন্মবার্ষিকীতে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top