News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য
Image

যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৫ নভেম্বর : যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার শশুর বাড়ি এলাকা থেকে। মৃত  যুবকের নাম শুভজিৎ দেবনাথ। তার বাড়ি বিশালগড়ে। কিন্তু বুধবার নাগিছড়াস্থিত সাহা পাড়া এলাকার এক জঙ্গলে তার মৃতদেহটি দেখতে পেয়েছেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা খবর দিয়েছেন  পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে মর্গে। তবে মৃত ব্যক্তি চেহারা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। পুলিশ তার আধার কার্ডের জেরক্স কপি উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে। যা দেখে পরিবারের লোকজনরা তাকে চিনতে পেরেছেন। তাতেই পুলিশ সনাক্ত করেছেন মৃতদেহটি শুভজিৎ দেবনাথের।

তবে এই ঘটনা নিয়ে ব্যাপক রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। মৃতদেহের পাশ থেকে জলের বোতল এবং সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, শুভজিৎ পেশায় রংমিস্ত্রী ছিল। গত কয়েকদিন আগে সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর কাজ থেকে ফিরে আসেনি। তবে এলাকাবাসীর তরফে এটা খুন বলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, আহত দু’জন

আগরতলা, ২ মে: গোমতী জেলার উদয়পুরের পালাটানা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। অল্পের…

ByByNews Desk May 2, 2026

আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

আগরতলা, ২ মে : আগামী ২৪ ঘণ্টায় ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে…

ByByNews Desk May 2, 2026

জুরি নদীর তীর রক্ষা প্রকল্পে গাফিলতির অভিযোগ, প্রশ্নে গুণগত মান

আগরতলা, ২ মে: উত্তর জেলার বাঘবাসা বিধানসভা এলাকার জুরি নদীর তীর রক্ষা প্রকল্প ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।…

ByByNews Desk May 2, 2026

সোনামুড়ার কৃতি ছাত্র মোঃ সেতাবের দুর্দান্ত সাফল্য, রাজ্যে সপ্তম স্থান

আগরতলা, ২ মে: এবারের সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সোনামুড়ার মুখ উজ্জ্বল করল কৃতি ছাত্র…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top