News Flash

  • Home
  • দেশ
  • ‘হিংসার’ বিরুদ্ধে কড়া পদক্ষেপ’,জয়নগর নিয়ে বার্তা রাজ্যপাল বোসের
Image

‘হিংসার’ বিরুদ্ধে কড়া পদক্ষেপ’,জয়নগর নিয়ে বার্তা রাজ্যপাল বোসের

কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.) : খুন, খুনের বদলা খুন এবং তারপর আগুন-ভাঙচুর-লুঠপাট। জয়নগরের ঘটনার ৪৮ ঘণ্টা পার। এবার হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এখনও জয়নগর এলাকায় ভয়ের পরিবেশ। তৃণমূল নেতার খুনের ঘটনাতেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে অভিযুক্তকে প্রকাশ্যে পিটিয়ে মারা অথবা সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাটের ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। এই পরিস্থিতিতে বুধবার রাজভবনে সংবাদমাধ্যমের জন্য বক্তব্য রাখলেন রাজ্যপাল।

রাজ্যপাল বলেন, “আইন আইনের পথে চলবে, রাজভবনও তার কর্তব্য পালন করবে। হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র আইনি ব্যবস্থা নয়, সামাজিক পদক্ষেপ নিতে হবে। হিংসা বাংলার রাজনীতিকে প্রভাবিত করছে। এই হিংসার সংস্কৃতিকে বন্ধ করতেই হবে। আগুন লাগানো, হুমকি দেওয়া এগুলো সব অপরাধের অংশ। অপরাধের পরিবেশ এই রাজ্যের কিছু জায়গায় আছে।”

প্রসঙ্গথ, সোমবার অগ্নিগর্ভের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাইকে চেপে আসা দুষ্কৃতীদের গুলিতে খুন হন বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী সইফুদ্দিন লস্কর। বাঙালবুড়ি মোড়ে তৃণমূল নেতাকে গুলি করতেই, দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে কয়েকজন। ৫০০ মিটার দূরে, একজনকে ধরে ফেলে তারা। ভাইরাল হয় সেই সময়কার ভিডিও। সাহবুদ্দিন শেখ নামে এক অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। বামনগাছির বাঙালবুড়ি মোড়ে যখন খুনোখুনি চলছে, ঠিক সেই সময় ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে শুরু হয় তাণ্ডবলীলা। গ্রামবাসীদের দাবি, খুনে খবর ছড়াতেই, বেছে বেছে সিপিএম সমর্থকদের ঘরে তাণ্ডব চালানো হয়। আধঘণ্টার মধ্যেই খবর আসে, একের পর এক বাড়িতে আগুন লাগাচ্ছে দুষ্কৃতীরা। এমনকী দমকলকেও আটকে দেওয়া হয়। এই ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে পরিস্থিতি।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top