News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক
Image

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ নভেম্বর : চন্ডিপুর  ব্লক এলাকার পঞ্চম নগর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক।  আহত যুবকের নাম ধনঞ্জয় দেববর্মা, তার বাড়ি রাজকান্দি এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, ধনঞ্জয় দেববর্মা তার বাইকের মধ্যে ওই একই এলাকার আরো দুজনকে নিয়ে ধনবিলাস এলাকায় ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে এসেছিল। আর সেখান থেকে ফেরার পথে পঞ্চমনগর এলাকায় উল্টো দিক থেকে একটি দ্রুত গতিতে বাইক এসে সজোরে তাকে ধাক্কা দেয়। যার ফলে রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায় বাইকে থাকা তিনজন লোক। যার মধ্যে ধনঞ্জয় দেববর্মা গুরুতরভাবে আহত হয়েছেন।

স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমালে সেই বাইকটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পরবর্তীকালে খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় দমকল কর্মীরা। কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতর আহত অবস্থায় ধনঞ্জয় দেববর্মাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়।

 বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ধনঞ্জয় দেববর্মা। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ বাহিনী। তারা ঘটনার তদন্ত  শুরু করছে।

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিজের বাড়ির পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, শোকের ছায়া তবলাবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় নিজের বাড়ির পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার হওয়ায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

মা হওয়ার পরও শিক্ষার স্বপ্ন অটুট, নির্যাতিত নাবালিকার পাশে সিপাহিজলা সিডব্লিউসি ও ডিসিপিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: মাত্র ১৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছিল সে। বর্তমানে তার বয়স ১৭…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও ক্লাব

আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে যাওয়া এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একাধিক দোকানপাট এবং একটি ক্লাব…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top