News Flash

  • Home
  • দেশ
  • বোসের ‘রাজ্যপাল’ পদের বর্ষপূর্তি, আড়াই লাখে ৫টি বই ছাপছে রাজভবন
Image

বোসের ‘রাজ্যপাল’ পদের বর্ষপূর্তি, আড়াই লাখে ৫টি বই ছাপছে রাজভবন

কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বর্ষপূর্তি হতে চলেছে প্রাক্তন আমলা তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের৷ ২০২২ সালের ১৭ নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন ৷ তাই এবছর ২৩ নভেম্বর তাঁর রাজ্যপাল পদে এক বছর পূর্ণ হবে ৷

এই উপলক্ষে আগামী ২৫ নভেম্বর রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সূত্রের খবর, এই দিন ৫টি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হবে৷ তার মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিজের লেখা কবিতা, সাহিত্যও থাকবে৷

গত একবছরে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্পর্ক খুব একটা সুখকর হয়নি। বাংলায় হাতেখড়ি কিংবা অন্য অনুষ্ঠানে এ রাজ্যে তাঁর শুরুটা স্মৃতিমধুর হলেও বছরভর নানা বিষয়ে সংঘাতেই জড়িয়েছেন তিনি।

রাজ্যপাল সিভি আনন্দ বোস বছরভর যে সব কাজ করেছেন, সেই খবরগুলির পেপার কাটিংয়ের বইও ছাপা হবে। সব মিলিয়ে ৫টি বই ছাপাতে প্রায় ২.৫ লাখ টাকা খরচ করা হবে। দিনটি স্মরণে রাখতে ২৫ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের তো বটেই, ভিন রাজ্যের বিশিষ্টরাও উপস্থিত থাকতে পারেন।

পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, পঞ্চায়েত ভোটের দিনে জেলায় জেলায় পরিদর্শনে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ উঠেছে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। যদিও সেই সব বিতর্কের খবর নিউজ ক্লিপিংয়ের বইয়ে উল্লেখ থাকবে না বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top