ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। সেমিফাইনালে কোনাবন প্লে সেন্টার। পরাজিত করলো সিপাহীজলা প্লে সেন্টারকে। সিপাহীজলা প্লে সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত ‘নরেশ চন্দ্র দাস’ স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৩ ক্রিকেট প্রতিযোগিতায়। সিপাহীজলা স্কুল মাঠে মঙ্গলবার হয় ম্যাচটি। তাতে কোনাবন প্লে সেন্টার ৭ উইকেটে পরাজিত করে সিপাহীজলা প্লে সেন্টারকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কোনাবন প্লে সেন্টারের বোলারদের আটোসাটো বোলিংয়ে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় সিপাহীজলা প্লে সেন্টার। দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। কোনাবন প্লে সেন্টারের পক্ষে অজিৎ দাস, উদয় নম এবং দীপাঞ্জন ৩ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে কোনাবন প্লে সেন্টার ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে প্রদ্যুৎ সরকার ২৫ রান করে। বিজয়ী দলের অজিৎ দাস ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে। ১৮ নভেম্বর হবে আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচ।

বিশালগড়ে নরেশ স্মৃতি প্রাইজমানি ক্রিকেটের সেমিফাইনালে কোনাবন
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















