News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির বাতাস আরও ‘খারাপ’, ঘন ধোঁয়াশার চাদরে ঢাকল জাতীয় রাজধানী
Image

দিল্লির বাতাস আরও ‘খারাপ’, ঘন ধোঁয়াশার চাদরে ঢাকল জাতীয় রাজধানী

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): দীপাবলির পরের দিন দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সোমবারের পর মঙ্গলবারও দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান খারাপ পর্যায়ে ছিল। ভোর থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির বাতাবরণ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে, মঙ্গলবার দিল্লিজুড়ে বাতাসের গুণগতমান ‘গুরুতর’ বিভাগে ছিল। আর কে পুরমে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪১৭, পাঞ্জাবি বাগে ৪১০, আইটিও-তে ৪৩০ এবং জাহাঙ্গীরপুরীতে ৪২৮।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাতাসের গুণমানও ‘খুবই খারাপ’ বিভাগে ছিল। এদিন বিষাক্ত কুয়াশায় ছেয়ে যায় দিল্লি। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এমনই খারাপ পরিস্থিতি থাকবে। উল্লেখ্য, ২০১ থেকে ৩০০-র মধ্যে সূচক থাকলে, তা খারাপ বলে বিবেচনা করা হয়। ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০, অতি বিপজ্জনক বলে সূচিত করা হয়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top