News Flash

  • Home
  • দিনের খবর
  • বালুর প্রশ্ন করতেই শুভেন্দুর মুখে এল ‘চোর ছ্যাঁচ্চড়’ কথা
Image

বালুর প্রশ্ন করতেই শুভেন্দুর মুখে এল ‘চোর ছ্যাঁচ্চড়’ কথা

পূর্ব মেদিনীপুর, ১৪ নভেম্বর (হি.স.): মঙ্গলবার মেচদা ইসকন মন্দিরে গোমাতার পুজো দেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়েও তির্যক মন্তব্য করেন বিরোধী দলনেতা।

রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। আদালতের নির্দেশে তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বন্দি। ইসকনের মন্দিরের বাইরে অপেক্ষারত সাংবাদিকরা শুভেন্দুকে দেখতেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করেন। জবাবে বিরোধী দলনেতা বলেন, তিনি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবেন না।

জ্যোতিপ্রিয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, ”‘আমি এখানে এইসব কিছুই বলার জন্য আসিনি। এটা পবিত্র জায়গা। চোর ছ্যাঁচ্চড়দের নাম বলে এই জায়গাকে অপবিত্র করবেন না দয়া করে। এখানে আমি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না।”’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top