News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) তেলেঙ্গানার মন্ত্রী ইন্দ্র রেড্ডির সঙ্গে যুক্ত ১৫টি স্থানে আয়কর দফতরের অভিযান
Image

(আপডেট) তেলেঙ্গানার মন্ত্রী ইন্দ্র রেড্ডির সঙ্গে যুক্ত ১৫টি স্থানে আয়কর দফতরের অভিযান

হায়দরাবাদ/নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : হায়দরাবাদের ১৫টি জায়গায় হানা দিয়েছে আয়কর বিভাগ। সোমবার আয়কর দফতরের দল হায়দরাবাদের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, তেলেঙ্গানার মন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডির আত্মীয়দের বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর । গাছিবাউলিতে একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী প্রদীপ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে আয়কর আধিকারিকদের একটি দল। প্রদীপ তেলেঙ্গানার মন্ত্রী সবিতা ইন্দ্রের ঘনিষ্ঠ আত্মীয়। এছাড়াও, আয়কর দল রেড্ডির অন্যান্য আত্মীয়দের বাড়ি ও অফিসে অভিযান চালাচ্ছে। বর্তমানে ১৫টি জায়গায় আয়কর দফতরের অভিযান চলছে।

প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। তার আগে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর দফতরের দলগুলি রাজ্যে ক্রমাগত অভিযান চালাচ্ছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুলের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি…

ByByNews Desk Jul 21, 2026

মধ্যপ্রদেশ বিধানসভায় ইউসিসি বিল ঘিরে তুমুল বিক্ষোভ, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি কংগ্রেসের

ভোপাল, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে মঙ্গলবার ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল, ২০২৬ নিয়ে তুমুল বাগ্‌যুদ্ধ…

ByByNews Desk Jul 21, 2026

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top