News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবার বড়মা দর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

মঙ্গলবার বড়মা দর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বারাকপুর, ১৩ নভেম্বর (হি. স.) : কালীপুজোর রাতে নৈহাটির বড়মা দর্শনে ঢল নেমেছিল ভক্তদের। মঙ্গলবার পুজো দিতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটেয় মন্দিরে পৌঁছনোর কথা তাঁর।

জানা গিয়েছে, প্রথমেই ডায়মন্ড হারবারের সাংসদের পুজো দেবেন অরবিন্দ রোডে নবনির্মিত বড়মার মন্দির সংলগ্ন ১০০ বছর পুরনো ২২ ফুট উচ্চতার ঘন কৃষ্ণবর্ণের বড়মার প্রতিমায়। তার পর মন্দিরে প্রতিষ্ঠিত কষ্টিপাথরের বড়মার মূর্তিতেও পুজো দেওয়ার কথা তাঁর। সেইমতো পুলিশ প্রশাসন এবং মন্দির কমিটির তরফে শুরু হয়েছে জোড় তৎপরতা। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক জানান, “মঙ্গলবার আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জাগ্রত নৈহাটির বড়মার পুজো দিতে আসছেন।” প্রসঙ্গত, লক্ষ্মীপুজোর পরের দিন নৈহাটি রেল স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার নবনির্মিত মন্দিরের দারোদ্ঘাটনে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । সেদিন তিনি যেতে না পারলেও শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন। এবার সশরীরে যাচ্ছেন দলের জনপ্রিয় নেতা। স্বাভাবিকভাবেই সকলের উন্মাদনার পারদ তুঙ্গে।

Releated Posts

নয়ডায় কম মজুরির প্রতিবাদে উত্তাল শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি সহিংস

নয়ডা, ১৩ এপ্রিল (আইএএনএস): কম মজুরি এবং বেতন বৃদ্ধির দাবিতে সোমবার উত্তরপ্রদেশের নয়ডায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ সহিংস রূপ…

ByByNews Desk Apr 13, 2026

মথুরা নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজের খোঁজে তল্লাশি জারি

মথুরা, ১৩ এপ্রিল(আইএএনএস): মথুরা-র নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যমুনা নদী থেকে আরও দুই নিখোঁজের দেহ…

ByByNews Desk Apr 13, 2026

নকশাল চক্রান্ত ভেস্তে দিল বাহিনী, ছত্তীসগড়-ওড়িশা সীমান্তে উদ্ধার বিস্ফোরক ও আইইডি সামগ্রী

রায়পুর/নুয়াপাড়া, ১৩ এপ্রিল (আইএএনএস) : বামপন্থী উগ্রবাদ দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত সংলগ্ন ঘন জঙ্গল…

ByByNews Desk Apr 13, 2026

আন্তঃরাজ্য মাদকচক্রে বড়সড় ধরপাকড়, নাগপুরে ২১০ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। একটি আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্র ভেঙে ২১০ কেজি…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top