News Flash

  • Home
  • প্রধান খবর
  • আচমকা অসুস্থ শরদ পাওয়ার, বাতিল নির্ধারিত কর্মসূচি
Image

আচমকা অসুস্থ শরদ পাওয়ার, বাতিল নির্ধারিত কর্মসূচি


মুম্বই, ১২ নভেম্বর (হি.স.) : বৈঠক চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। শনিবার দলীয় বৈঠকের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়ায় এনসিপি নেতার রবিবারের নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে ।

জানা গিয়েছে, পাওয়ার শনিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের বারামতিতে তাঁর পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানের বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকের সময় অসুস্থ বোধ করেন ৮২ বছর বয়সি এই নেতা। সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে পাওয়ারের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কারণে রবিবার পুনে জেলার পুরন্দরে শরদ পাওয়ারের নির্ধারিত সফর বাতিল করা হয়েছে । এনসিপি দলের মুখপাত্র মহেশ তাপাসে বলেন, ‘আমাদের দলের প্রধান অসুস্থ। তাই তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগামী দুদিন তিনি কারোর সঙ্গে দেখা করবেন না।’

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top